ছবি: আমার বাঙলা
সারাদেশ

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সম্প্রতি তাঁর লাইসেন্স বাতিল করে আইন মন্ত্রণালয়। এরপর তিনি লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে রিট করলেও আদালত স্থগিতাদেশেও আমলে নেননি। ফলে আইন মন্ত্রণালয় কর্তৃক তাঁর লাইসেন্স বাতিল থাকায় পাশ্ববর্তী ১ নং বরমচাল ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী এ কে এম বদরুল হককে ব্রাহ্মণবাজার ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৯ই জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত পত্রে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরী এর বিরুদ্ধে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর ১৩ (ঙ) বিধি লঙ্ঘন করে নিজ অধিক্ষেত্রের বাহিরে পাশ্ববর্তী কাদিপুর ইউনিয়নে বিবাহ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ও তা একই বিধিমালার বিধি ১১ অনুযায়ী গুরুতর অসদাচরণ করায় তার লাইসেন্স বাতিল করা হয়।

এর আগে গত বছরের ৮ই ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক পত্রে কাজী মঈন উদ্দিনকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর চিঠি দেয়া হলে তিনি কোন জবাব দাখিল না করায় তাঁর নামে উক্ত বিভাগ থেকে গত ০৩/০৮/২০০২ খ্রি. তারিখের বিচার ৭/২ এন ৩৯/৮৩-৮০৫ নং স্মারকে ইস্যুকৃত নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করা হয়।

এরপর কাজী মঈন উচ্চ আদালতে আইন মন্ত্রণালয়ের সচিব, মহা-পরিদর্শক নিবন্ধন, সিনিয়র সহকারী সচিব, জেলা রেজিস্ট্রার, উপজেলা নির্বাহী অফিসার ও সাব রেজিস্ট্রারকে বিবাদী করে রিট পিটিশন (নং-৯২৩৩/২০২৬) দায়ের করেন। যারপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স বাতিলের উপর স্থগিতাদেশ জারি করা হয়।

তবে রাষ্ট্রপক্ষের আপত্তির পর কাজী মঈন উদ্দিনের স্থগিতাদেশের আবেদন আদালত নামঞ্জুর করে রুল নিশি জারি করেন। তিন মাসের ভিতরে স্থায়ী নিয়োগ না দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। গত ১৫ই জুলাই আদালতে বিচারপতি রাজিক আল জালিল ও দেবাশীষ রায় চৌধুরীর যৌথ বেঞ্চে মামলাটি শুনানি হয়। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট জুলহাজ উদ্দিন আহমেদ ও মোঃ সুহেল ইসলাম খান শুনানি করেন।

রাষ্টপক্ষের আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ, মো. জাসিদুল ইসলাম (জনি), মো. হুমায়ুন করিম সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তানভীর প্রধান কাজী রহমান, মাহফুজা আউয়াল।

তারা আপত্তি দিলে ওইদিন আদালত সিদ্ধান্ত না দিয়ে একদিন পর শুনানি হয়। গত ১৬ই জুলাই আদালত দীর্ঘ শুনানির পরে রায় প্রদান করেন। এরআগে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১৩ই জুলাই মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বরমচাল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী একেএম বদরুল হককে ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক নিকাহ রেজিস্ট্রারকে যাবতীয় রেকর্ড পত্র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারের নিকট হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করেন।

জনগুরুত্বপূর্ণ ও সরকারী যাবতীয় রেকর্ড পত্রাদি উদ্ধারের স্বার্থে আইনগত সহায়তা করার জন্য অফিসার ইনচার্জ কুলাউড়া থানাকে অনুরোধ করেন।

উল্লেখ্য; এদিকে ২০২৫ সালের ১১ই নভেম্বর জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম নিকাহ রেজিস্ট্রার মঈন উদ্দিনের অফিস পরিদর্শন করে দৈবচয়ন প্রক্রিয়ায় বালাম যাচাইয়ের সময় অনিয়মের অভিযোগসহ বাল্যবিয়ের সত্যতা পান। যার কারণে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এবং মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এর লঙ্ঘন হওয়ায় নিকাহ রেজিস্ট্রার মঈন উদ্দিনের বিরুদ্ধে তাঁর লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত বছরের ১৭ই নভেম্বর কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেন জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম।

পরবর্তীতে কাজী মঈন উদ্দিন ২৩শে নভেম্বর জেলা রেজিস্ট্রারের কাছে নোটিশের জবাব দাখিল করেন। কিন্তু বাল্যবিয়ে ও অন্যান্য অসংগতির বিষয়ে কাজী মঈনের দেয়া নোটিশের ব্যাখ্যা সন্তোষজনক হয়নি। পরবর্তীতে চলতি বছরের ২৬শে জানুয়ারি কাজী মঈনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিব বরাবরে আবেদন করেন জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা