নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রোজাকে ঘিরে কুষ্টিয়ায় ফলের দাম বৃদ্ধি

কুষ্টিয়া প্রতিনিধি

রোজাকে সামনে রেখে কুষ্টিয়ায় ফলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে শহরের মজমপুর গেট এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ফল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে ‘কসবা ফল ভান্ডার’-কে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় (কমলা পানি) বিক্রির দায়ে ‘লালন ফল ভান্ডার’-কে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মাসুম আলী বলেন, “রোজাকে সামনে রেখে কিছু অসাধু ফল ব্যবসায়ী রাতারাতি ফলের দাম বৃদ্ধি করছেন—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। অতিরিক্ত দামে ফল বিক্রির প্রমাণ পাওয়ায় কসবা ফল ভান্ডারকে জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। অন্যথায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সর...

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানো হতে পারে এমন...

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

দুই শব্দের একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

ইসরায়েলের হামলায় ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা প্রায় ধ্বংস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা