সংগৃহিত
জাতীয়

‘রেমাল’মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় প্রতিটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

রোববার (২৬ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘রেমাল’ মোকাবিলার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের অনুমান আজ রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। আমাদের প্রতিটি নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। কোস্টগার্ড গত ৩ দিন ধরে উপকূলের ৫৭টি স্থানে মাইকিং করেছে।

সেই সাথে সার্চ অ্যান্ড রেসকিউ বোটের সাথে কিছু রিলিফ তারা জোগাড় করে রেখেছে। ঘূর্ণিঝড়ের পর এ রিলিফ তাদের প্র‍য়োজন হতে পারে বলে তারা এ প্রস্তুতি নিয়ে রেখেছে।

আসাদুজ্জামান খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নৌ-পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য তারা কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত ৪ দিন ধরে ১০ হাজার সদস্যকে ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য সেখানে অবস্থান করছে।

এছাড়া বিজিবি ও র‍্যাব আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে। সুন্দরবন এলাকায় বিজিবির ছোট ছোট বিওপি সুরক্ষার জন্যও ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড়ের পরে যদি সেখানে কিছু ধ্বংস হয়, তবে রিলিফ কার্যক্রমের জন্য র‍্যাব সেখানে প্রস্তুত রয়েছে।

যারা এখন আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন, তাদের নিরাপত্তার জন্য পুলিশ ও র‍্যাব সেসব জায়গায় অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জে হঠাৎ করে বন্যা হয়ে কারাগারের ভেতরে ২-৩ নফুট পানি ঢুকে গিয়েছিল। তাই উপকূলীয় কারাগারগুলোতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, সে কারণে আইজি (প্রিজন) সেসব প্রস্তুতি নিয়েছেন।

উপকূলীয় এলাকার কারাগারে বন্দিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া ও তাদের খাদ্যসামগ্রীর যাতে ঘাটতি না হয়, সেগুলোরও একটা প্রস্তুতি নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভি-সেট নেটের মাধ্যমে আমাদের কোস্টগার্ড লাইভ মনিটরিং করে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস পুরো উপকূলীয় এলাকায় ৩টি নিয়ন্ত্রণ কক্ষ করেছে। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য তাদের ৫ হাজার কর্মী প্রস্তুত রয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে রাস্তাঘাট ও স্থাপনা মেরামত এবং অপসারণের জন্য সংশ্লিষ্ট জনবল-সেচ্ছাসেবীরা প্রস্তুত আছে। যাতে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। সবাই সেজন্য প্রস্তুত আছে। ঝড়কালীন বা পরবর্তী সময়ে লুটপাটের ঘটনা এড়াতেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রস্তুত আছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা