ছবি: সংগৃহীত
সারাদেশ

রুপার নিখোঁজের রহস্য ঘনীভূত, স্বামীপক্ষকে সন্দেহ পরিবারের

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া মগলাম বস্তির চা–শ্রমিক নন্দ সবর ও যমুনা সবরের মেয়ে রুপা সবর (১৫) নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। রুপার পরিবার অভিযোগ করছে, স্বামী শয়ন পট্টনায়ক ও তার পরিবারের সদস্যরা রুপাকে হত্যা করে লাশ গুম করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় এক বছর আগে শয়ন পট্টনায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় রুপার। ২০২৪ সালের ১৬ জুলাই বিয়ের প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক রুপাকে নিয়ে পালিয়ে যায় শয়ন। প্রায় এক বছর অন্যত্র লুকিয়ে রাখার পর কয়েক মাস আগে রুপাকে নিয়ে বাড়িতে ফিরে মা–স্ত্রীসহ বসবাস শুরু করে।

এলাকাবাসী দীপেন সবর, মিলন সাঁওতাল ও গোলাপ রাজ বল্লব বলেন, শয়ন দীর্ঘদিন রুপাকে লুকিয়ে রেখেছিল। কয়েক মাস হলো তাকে বাড়িতে আনা হয়েছে। তবে গত ২০–২৫ দিন ধরে মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। রুপার বাবা–মাও খুঁজে ফিরছেন।

শয়নের ভাই বচন পট্টনায়ক বলেন, “আমার ভাই রুপাকে নিয়ে পালিয়ে যায়, পরে বাড়িতে আসে। কিছুদিন আগে ঝগড়াও হয়েছিল, পরে মীমাংসা হয়। এরপর মেয়েটিকে আর দেখিনি। কী হয়েছে জানি না—আমাদের মধ্যে মামলা–মোকদ্দমা চলছেই।”

রুপার বাবা নন্দ সবর বলেন, “শয়ন খুব জেদি স্বভাবের। প্রায়ই রুপাকে মারধর করত। আমাদের ধারণা, সেওই রুপাকে হত্যা করে গুম করেছে।”

রাজঘাট ইউপি সদস্য জয়দেব ঘোষ বলেন, “নন্দ সবর ও শয়ন দুজনেই আমাকে বিষয়টি জানিয়েছে। আমি শয়নকে বলেছি, স্ত্রী নিখোঁজ—থানায় জিডি করছ না কেন? রুপার বাবা থানায় অভিযোগ দিয়েছেন। দুই দিন আগে পুলিশ দুই পক্ষকেই তিন দিনের সময় দিয়েছে খোঁজ বের করার জন্য। এতদিনেও মেয়েটির সন্ধান না পাওয়া উদ্বেগজনক।”

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা