সারাদেশ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বসন্তপুর রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (প্রায় ৬০ বছর বয়সী) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে। ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেটকিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাস্তায় ঘোরাফেরা করতেন। রাতের বেলায় রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় হোমিও চিকিৎসক জিয়াউর রহমান বাটলার বলেন, “ভোরে ফজরের নামাজ শেষে বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটার সময় রেললাইনের পাশে মরদেহটি দেখতে পাই। বৃদ্ধার মাথা ও পেটে ট্রেনের ধাক্কার গভীর চিহ্ন রয়েছে।


এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর এখনও পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা