অপরাধ

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, আমরা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি, কিন্তু সেসব ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।

গ্রেপ্তাররা অর্থের বিনিময়ে ওই হামলায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। যারা হামলা করেছে তারা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়।

সংস্থাটি অভিযোগ করছে, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে।

এ বিষয়ে শাহ আলী থানায় একটি মামলা করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।

মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ১ অক্টোবরের মঝে...

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দুটি সন্ত্রাসবিরোধী ইউনিটের নাম পরিবর্তন করা হয়েছে...

অবসরের সময় জানিয়ে দিলেন বিরাট কোহলি

দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর বিষয়ে স্পষ্ট ব...

শাহরুখের নায়িকা গায়ত্রী কেন ছেড়েছিলেন বলিউড?

যে সিনেমা দিয়ে বলিউডে আসেন গায়ত্রী জোশী সে সিনেমাই হয় শেষ সিনেমা। সিনেমাটি হল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা