সংগৃহিত
শিক্ষা

রাজধানীতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকায় গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে নিজ বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত গাজী নাজিউর রহমান নাদিম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মামা মো. গাজী জহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর নাদিম বিশ্ববিদ্যালয় থেকে বাসায় আসেন। এরপর কাউকে কিছু না বলে তার রুমে যান।

পরে তাকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়ায় দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তখন আমার বোন ও ভগ্নিপতি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

প্রাথমিকভাবে জানা গেছে, ঐ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে, তা তদন্তের পর জানা যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা