সংগৃহিত
রাজনীতি

রাইসির মৃত্যু বিশ্ব শান্তির জন্য মর্মান্তিক

নিজস্ব প্রতিবেদক: ইব্রাহিম রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিবিদের হঠাৎ মৃত্যু আন্তর্জাতিক শান্তি সৌহার্দের জন্য মর্মান্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ মে) বিএনপির পক্ষ থেকে তিনি ঢাকার ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন। সেখানে রাখা বইতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেন।

পরে দূতাবাস থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এতে আমরা গভীরভাবে শোকাহত। দলের পক্ষ থেকে ঢাকার ইরান দূতাবাসে এসে আমরা শোক প্রকাশ করেছি।

তিনি বলেন, দুর্ঘটনায় আমরা দলের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট জনগণসহ সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা