বিনোদন

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

বিনোদন ডেস্ক

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মতো পরিচালকের ছোঁয়া, সহ-অভিনেতা ছিলেন রাজকুমার ও সুনীল দত্ত। ‘হামরাজ’-এর সাফল্যের পর মনে হয়েছিল, বলিউডে হয়তো নতুন এক তারকা জন্ম নিলেন-ভিমি।

কিন্তু সেই উজ্জ্বল স্বপ্ন দ্রুতই রূপ নেয় এক দুর্বিষহ দুঃস্বপ্নে। ১৯৭৭ সালে, মাত্র ৩৪ বছর বয়সে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে মারা যান ভিমি, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে। মৃত্যুর পর তাঁর দেহ চিতায় নিয়ে যাওয়া হয়েছিল ঠেলাগাড়িতে করে। বলিউডে যাঁদের সঙ্গে কাজ করেছিলেন, তাঁদের কেউই উপস্থিত ছিলেন না। কেবল ছিলেন সুনীল দত্ত।

ভিমির জীবন যেন ছিল এক ট্র্যাজেডির চিত্রনাট্য। গানের তালিম নিয়েছিলেন ছোটবেলায়, কিন্তু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই পরিবার তাঁকে ত্যাগ করে। পলি হিলে বিলাসবহুল বাংলো, গলফ খেলার শখ, স্পোর্টস কারে চড়া-সবই ছিল তাঁর জীবনে। তবু ব্যক্তিজীবনের টানাপোড়েন আর ক্যারিয়ারের ছন্দপতন তাঁর গল্পকে করে তোলে করুণ।

‘হামরাজ’-এর সময় ভিমি ছিলেন বিবাহিত। কলকাতার ব্যবসায়ী শিব আগরওয়ালের সঙ্গে তাঁর বিয়ে হয়, যিনি নিজের পরিবার থেকেও ত্যাজ্য হয়েছিলেন ভিমিকে বিয়ে করার কারণে। ১৯৬৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ভিমি জানিয়েছিলেন, তাঁর স্বামী তাঁর জন্য প্রযোজনা করতে যাচ্ছেন একটি ছবি। তিনটি ছবিতে চুক্তিবদ্ধও হন। সিনেমাগুলো ছিল ‘রঙিলা’, ‘সন্দেশ’ ও ‘অ্যাপয়েন্টমেন্ট’। কিন্তু ভাগ্য অন্য কিছুই লিখে রেখেছিল। শিব আগরওয়াল তাঁকে ছেড়ে চলে যান-বলা হয়, তাঁর পরিবারই নাকি ছেলেকে বোঝায় ভিমিকে ত্যাগ করতে।

বি আর চোপড়া ভিমিকে প্রশংসা করেছিলেন ১৯৬৭ সালে পিকচার পোস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভিমি সম্পর্কে বলেছিলেন, ‘শিক্ষিত, দ্রুত শিখতে পারে, দারুণ বুদ্ধিমান।’ কিন্তু চোপড়া আর কোনো ছবিতে তাঁকে নেননি। ‘হামরাজ’-এর পর তাঁর কোনো ছবি চলেনি। ম্যাগাজিনে ফটোশুট আর জনসমক্ষে উপস্থিতিই হয়ে দাঁড়ায় তাঁর শেষ আশ্রয়। ১৯৭১ সালের পর থেকে কার্যত হারিয়ে যান বলিউড থেকে।

এরপর জীবন তাঁকে নিয়ে যায় কলকাতায়। ভরসা হয়ে ওঠে মদ, আশ্রয় নেন এক ফিল্ম ডিস্ট্রিবিউটর কাছে। পেশাগত উন্নতির আশায় তাঁর সঙ্গে থাকতে শুরু করেন। শুরু করেছিলেন টেক্সটাইল ব্যবসা, কিন্তু দেনা মেটাতে সেটিও বিক্রি করে দিতে হয়।

এই সময়ের অভিনয়ে দুর্বল হওয়ার বদনাম ভিমির ছড়ায়, কেউ আর ভিমিকে কাজ দিতে চাইতেন না। সে কারণে মদে ডুবে যান। যে পরিবেশকের কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন, সেই জলি তাঁকে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করেন। বলেন, ‘এটাই তাঁর ক্যারিয়ার পুনরুদ্ধারের একমাত্র রাস্তা।’

একসময় ভিমি হয়ে ওঠেন সম্পূর্ণ ভেঙে পড়া এক নারী-সস্তা মদে আসক্তি, হতাশা আর অপমান তাঁকে ঘিরে ধরে।

ভিমির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল নির্জনে, ঠেলাগাড়িতে করে দেহ চিতায় নিয়ে যাওয়া হয়েছিল। বলিউডের কেউ আসেননি-শুধু ছিলেন সুনীল দত্ত। মৃত্যুর পরও অপমান থামেনি। ‘কৃষ্ণ’ নামের এক ব্যক্তি আনন্দবাজার পত্রিকায় একটি কুরুচিকর শোকবার্তা লেখেন-তাঁর মৃত্যুকে আখ্যা দেন ‘মুক্তি’। তিনি বলেন, ‘এই মেয়েটি মনে করত, রাতের বেলায় কাউকে পটাতে পারলেই হয়তো কোনো পরিচালক বা নায়ক তাঁকে কাজ দেবে।’

মাত্র ১০টি ছবিতে অভিনয় করেছিলেন ভিমি। এর মধ্যে আছে ‘আবরু’ (অশোক কুমারের সঙ্গে), ‘নানক নাম জাহাজ হ্যায়’ (পৃথ্বীরাজ কাপুর ও আই এস জোহরের সঙ্গে)। তাঁর শেষ ছবি ছিল সুভাষ ঘাইয়ের ‘ক্রোধী’, যা মুক্তি পায় তাঁর মৃত্যুর বহু বছর পর।

ভিমির গল্প শুধুই একটি নায়িকার পতনের কাহিনি নয়। এটি এক নিঃসঙ্গ যুদ্ধ, অপূর্ণ স্বপ্ন আর নির্মম বাস্তবতার দলিল যেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা