জাতীয়

যুগ্ম সচিবের বদলির দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

আমার বাঙলা ডেস্ক

অর্থ বিভাগের একজন যুগ্ম সচিবকে বদলি এবং নন-ক্যাডার পদ থেকে উচ্চ পদে (সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব) পদ সংরক্ষণের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন একদল কর্মকর্তা-কর্মচারী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় চত্বরে বিক্ষোভ শেষে সেখানে সমাবেশ করেন তারা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বদিউল কবীর সেখানে বলেন, "মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব জিয়াউর রহমান ও জনাব আসলাম অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলাতানার নিকট যান। তখন তিনি আমাদের দুজন প্রশাসনিক কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

"জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান তৎক্ষণাত অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন এবং তিনি ঘটনাস্থলেই দুইবার বমি করেন। এ অবস্থার পূর্বে তিনি পানি পান করতে চাইলে তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এ খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের কর্মচারীগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং চিকিৎসার জন্য অচেতন অবস্থায় উক্ত কর্মকর্তার অফিস কক্ষ থেকে উদ্ধার করে সচিবালয় ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি পরিলক্ষিত হওয়ায় ডাক্তার পরামর্শ অনুযায়ী দ্রুত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়।"

বদিউল কবীর বলেন, "এরূপ অসদাচরণের জন্য এবং সচিবালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র হিসেবে গণ্য করে বিশৃঙ্খলার দায়ে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. নাদিরা সুলতানাকে অবিলম্বে সচিবালয় থেকে দ্রুত বদলি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

"সচিবালয়ের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা তথা নন-ক্যাডার পদ হতে উচ্চ পদে পূর্বের ধারাবাহিকতায় প্রাপ্য কোটা, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব অনুযায়ী পদ সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে দাবি দাওয়া জানিয়ে আসছি। দাবির প্রেক্ষিতে যৌক্তিকতা উপলব্ধি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

এসব দাবি নিয়ে শতাধিক কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানের কক্ষের সামনে অবস্থান নেন।

এরপর বুধবার সকালে তারা সচিবালয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভ মিছিল পুরো সচিবালয় প্রদিক্ষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গেলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেখে হট্টগোল করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়েরর সামনে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়ে তারা ফিরে যান।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা