সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমা সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে টর্নেডো এবং অন্যান্য তীব্র ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা রবিবার এ কথা বলেছেন।

উদ্ধার প্রচেষ্টা চলছে এবং শনিবার শেষের দিকে শুরু হওয়া ঝড়ের কারণে কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। টেক্সাসে কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন নিহত হয়েছে।

তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন। টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের সাহায্য করার জন্য অর্থছাড় সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

ঝড়ের কারণে বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে এবং একটি আন্তঃরাজ্য হাইওয়েতে যানবাহন উল্টে গেছে। দ্য ওয়েদার চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে স্যাপিংটন এ ক্ষতিকে ‘বেশ ব্যাপক’ বলে বর্ণনা করেছেন।

শনিবার গভীর রাতে ওকলাহোমার মায়েস কাউন্টিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। কাউন্টির জরুরী ব্যবস্থাপনা প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।

এদিকে আরকানসাসে রবিবার ভোরে ঝড়ে পাঁচজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় এবিসি স্টেশন কেএটিভিকে এ কথা নিশ্চিত করেছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে গেছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কেনটাকির লুইসভিলে আরেকটি প্রাণহানির খবর জানিয়েছেন মেয়র ক্রেগ গ্রিনবার্গ।

পাওয়ারআউটেজ.ইউএস. ওয়েরাইট অনুসারে, ঝড়ের কারণে টেক্সাস থেকে কানসাস এবং পূর্বে ওহিও এবং কেনটাকি পর্যন্ত বিস্তৃত রাজ্যগুলিতে প্রায় চার লাখ ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এখনও বেশ কয়েকটি এলাকায় টর্নেডো সতর্কতা জারি রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা