আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে ৫ লাখ কোটি ডলার উধাও 

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টির মতো দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) আরোপের ঘটনায় চীনের পাল্টা আঘাতে টালমাটাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারির পর গত দুদিনে রেকর্ড দরপতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এই দুদিনে মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিট থেকে ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

চীন আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে, চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত বুধবার বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শুল্কনীতির মূল উদ্দেশ্য হলো আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়া।

চীনের ঘোষণার পর স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়। মাত্র দুই দিনে মার্কিন শেয়ারবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা এমন এক বাণিজ্য যুদ্ধকে উসকে দিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং আসন্ন মন্দার ভয়কে বাড়িয়ে তুলেছে। মার্কিন শেয়ারবাজার ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক কম্পোজিট-এই তিন সূচক ২০২০ সালের তাদের সবচেয়ে বড় পতন দেখেছে।

এসঅ্যান্ডপি-৫০০ সূচক দিনের শেষে ৬ শতাংশ এবং গত দুই দিনে ১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে, যার ফলে মাত্র দুই দিনে সূচকটির বাজার মূলধন ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার কমে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে ডাউ সূচক ৯ দশমিক ৩ শতাংশ এবং নাসডাক সূচক ১১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী মন্দার আশঙ্কাকে উসকে দিয়েছে এবং মার্কিন কোম্পানিগুলোর বাজার মূলধন থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উধাও করে দেওয়ার ঘটনা ঘটল। বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান আতঙ্ককে প্রতিফলিত করে শেয়ারবাজারের অনাস্থা ও ‘ভীতি সূচক’ সিবিওই ভোলাটিলিটি ইনডেক্স ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছে লেনদেন শেষ করেছে।

বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের অনুমান, বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতি মন্দায় প্রবেশ করার আশঙ্কা ৬০ শতাংশ, যা আগে ৪০ শতাংশ অনুমান করা হয়েছিল।

লন্ডনের ট্র্যাডিশন সংস্থার মার্কেট অ্যান্ড ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট স্টেফান ইকোল বলেছেন, ‘এটি তাৎপর্যপূর্ণ এবং এখানেই এর শেষ হওয়ার সম্ভাবনা কম। আর এ কারণেই বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা