তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ভোরে মৌলভীবাজার পৌর এলাকার চুবড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার ওসির সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় (৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে চুবড়া এলাকার কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে অভিযান চালান। অভিযানকালে রুফু বেগমের ভাড়াকৃত রুম থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মৃদুল মিয়া (২৪), পিতা নুর ইসলাম, সাং বর্ষিজোড়া; জুনেদ আলী (২৪), পিতা শহিদ মিয়া, সাং রঘুনন্ধনপুর, চুবড়া; সাকিব মিয়া (২৩), পিতা রিয়াজ মিয়া, সাং ফুলতলা, থানা জুড়ী; হোসাইন মিয়া (২২), পিতা মৃত সাহেদ মিয়া, সাং সোনাপুর বড়বাড়ী; এবং ভুবন মিয়া (২৬), পিতা হারুন অর রশিদ, সাং মুসলিম কোয়ার্টার— সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা।

আসামিদের দেখানো মতে ও স্বীকারোক্তিতে, আসামি জুনেদ আলীর ফুফু রুফু বেগমের ভাড়াকৃত রুমের মেঝের ডান পাশ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি (লম্বা প্রায় ৩৩ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি (৩০ ইঞ্চি), স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি (৩০ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত তরবারি (৩১ ইঞ্চি), কাঠের হাতলযুক্ত লোহার রামদা (২৯ ইঞ্চি) এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি, যার একটির দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি ও অপরটির ১০ ইঞ্চি।

এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে, মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নং-৯(১১)২৫, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা