ছবি: সংগৃহীত
সারাদেশ

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সার্বিক পরিবেশ বিষয়ে পর্যালোচনা করেন।

এ সময় বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম যেমন দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতাও পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনাকে সন্তোষজনক উল্লেখ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে একই স্থানে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের কল্যাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা ও কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বোর্ডের সদস্যরা কারাগারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম, জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা