সংগৃহীত
খেলা

‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে প্রশ্নটি বেশি উচ্চারিত হচ্ছে।

পুরোনো সেই প্রশ্নই আবার নতুন করে উঠেছে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করার পর। বুধবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলেননি মেসি। আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও। ‘মেসিকে ছাড়াও আমরা জিততে পারি’— উরুগুয়ের পর ব্রাজিলকেও হারিয়ে এমন বার্তাই দিয়ে রেখেছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি।

ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর আগেই নিশ্চিত হয়ে যায় ২০২৬ বিশ্বকাপেও থাকছে আর্জেন্টিনা। বাছাইপর্বের ঝামেলা চোকানোর পর আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন ৩৭ বছর বয়সী মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলা না-খেলা নিয়ে।

মেসি কি টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে থাকছেন, ব্রাজিল ম্যাচের পর এমন প্রশ্নই করা হয়েছিল দলটির কোচ লিওনেল স্কালোনিকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘দেখা যাক কী হয়, এখনো তো অনেক সময় আছে।’

এরপর স্কালোনি এই প্রশ্ন করে মেসিকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে, নইলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে। তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে পাগল করে দেওয়া উচিত হবে না।’

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি এই মুহূর্তে অ্যাডাক্টর মাসলের চোটে ভুগছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা অবশ্য এ মৌসুমে বেশ কয়েকবারই চোটের কারণে সাইডলাইনে বসে ছিলেন।

চোট ও বয়স মেসির ফুটবল ভবিষ্যতে কালো ছায়া ফেলতে শুরু করলেও সতীর্থদের বিশ্বাস তার এখনো অনেক কিছুই দেওয়ার বাকি। ব্রাজিলের বিপক্ষে এক গোল করা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ তো সরাসরিই বলে দিয়েছেন মেসি থাকলে আরো ভালো করবেন তারা, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও ২-৩ গোল বেশি করতাম।’

তবে পুরো আর্জেন্টিনার মনের কথাটা যেন বলে দিয়েছেন রদ্রিগো দি পল। মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে বিধ্বস্ত করার পর এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা