ছবি: সংগৃহিত
খেলা

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে আরও সাফল্য এনে দিতেই তিনি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকার প্রশংসা করতে গিয়ে তিনি মেসিকে ফুটবলের ‘ঈশ্বর’ বলেও উল্লেখ করেন।

গত সপ্তাহে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেন ৩৪ বছর বয়সী কাসেমিরো। ২০২৭ সালের এমএলএস মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। ক্লাব চাইলে ২০২৯ সালের জুন পর্যন্ত সেই চুক্তির মেয়াদ বাড়াতে পারবে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইতালিসহ আরও কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন বলে জানান কাসেমিরো। তবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মূলত মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ পাওয়ার কারণে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে কাসেমিরো বলেন, "আমি সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে এসেছি। আমি উপভোগ করতে চাই এবং তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে চাই। মেসি একজন জন্মগত বিজয়ী। আমিও জিততে চাই এবং প্রতিটি প্রতিযোগিতায় সেরাটা দিতে চাই।"

তিনি আরও বলেন, "আমি ফ্রি এজেন্ট হিসেবে ইউনাইটেড ছেড়েছি। ইতালিসহ বিভিন্ন দেশের ক্লাব থেকে প্রস্তাব ছিল। কিন্তু আমি যেখানে থাকতে চেয়েছি, সেখানেই এসেছি। মেসির সঙ্গে খেলতে পারা আমার জন্য দারুণ এক সুযোগ। তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি তাকে ফুটবলের ঈশ্বরও বলা যায়। আমি চাই, তার সাফল্যের যাত্রায় নিজের অবদান রাখতে।"

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ক্লাবকে লিগস কাপ জেতান। এরপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপও জিতে নেয় মায়ামি। এবার সেই সাফল্যের ধারায় নতুন সঙ্গী হিসেবে যোগ দিলেন দীর্ঘদিনের এল ক্লাসিকো প্রতিদ্বন্দ্বী কাসেমিরো।

রিয়াল মাদ্রিদে থাকাকালে বার্সেলোনার জার্সিতে মেসির বিপক্ষে অসংখ্য ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, "মেসি আমাকে অনেক ভুগিয়েছে। তাকে থামানো কখনোই সহজ ছিল না, সবসময় সতীর্থদের সাহায্য নিতে হতো। এখন তার সঙ্গে একই দলে খেলতে পারছি, এটা আমার জন্য আনন্দের। আশা করি, আমরা একসঙ্গে আরও অনেক সাফল্য অর্জন করব।"

গত শনিবার সিএফ মন্ট্রিলের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয় কাসেমিরোর। এবার ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে বুধবার দলের অনুশীলনে ফিরেছেন ৩৯ বছর বয়সী মেসি। তাকে নিয়ে আসন্ন ম্যাচে মাঠে নামার আশায় রয়েছে ক্লাব ও সমর্থকরা।

আমার বাংলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা