সারাদেশ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলার সিরাজদীখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজদীখান প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতার অংশ। অথচ সত্য সংবাদ প্রকাশের কারণে মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাইনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিরাজদীখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা, সদস্য মো. নাছির উদ্দীন, হামিদুল ইসলাম লিংকন, আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, আজাদ বিন নাদভী, নাদিম হায়দার, আব্দুল আওয়াল আসিক, আমির হোসেন ঢালী, ইসমাইল খন্দকার, গোপাল দাস, আরিফুর রহমান, কৌশিক মন্ডল, প্রান্তোষ দেবনাথ প্রমুখ।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদোগ নি...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ...

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে: রেলমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের রেল নেটওয়া...

নারী সাফে খেলবে না পাকিস্তান

আগামী ২৫ মে থেকে ৭ জুন, ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সাত...

পাকিস্থানে কি হচ্ছে ?

পাকিস্থানের রাজধানী ইসলামাবাদে আজ শুক্রবার বা আগামীকাল শনিবার ওয়াশিংটন ও তেহর...

সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্...

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ , তদন্ত কমিটি গঠন

মাদারীপুর সদর উপজেলাধীন কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার...

শিশু ধর্ষণ মামলা:নারায়ণগঞ্জে ৪ জনের যাবজ্জীবন। 

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় ৪ জনকে যাবজ্জীবন কা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা