ছবি: সংগৃহীত
বিনোদন

মায়ের শোকে আত্মহত্যার চেষ্টা গোবিন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৬ সালের মায়ের মৃত্যুর পরের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন বলিউড অভিনেতা গোবিন্দ। তিনি জানান, মাকে হারিয়ে এতটাই ভেঙে পড়েছিলেন যে তখন মনে হয়েছিল জীবনের সবকিছু যেন শেষ হয়ে গেছে।

গোবিন্দর মা নির্মলা দেবী ১৯৯৬ সালের ১৫ জুন ৬৯ বছর বয়সে মারা যান। মায়ের মৃত্যুর পর শোক সামলাতে না পেরে অভিনেতা চলে যান নর্মদা নদীর তীরে।

সেই সময়ের কথা স্মরণ করে গোবিন্দ বলেন, তিনি ভেবেছিলেন নদীর আরও গভীরে গেলে হয়তো মায়ের সঙ্গে আবার দেখা হতে পারে। এই ভাবনা থেকেই তিনি পানির মধ্যে হাঁটতে শুরু করেছিলেন।

এটি আত্মহত্যার চেষ্টা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে গোবিন্দ জানান, এক অর্থে সেটি আত্মহত্যার চেষ্টাই ছিল। মায়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, বাইরের মানুষ ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে ব্যাখ্যা করতে পারেন। তবে তার কাছে জীবন শেষ হয়ে যাওয়ার বিষয় নয়; বরং এটি নতুন কোনো রূপে এগিয়ে চলার নাম।

নদীতে নামার পর তীরে থাকা রাম কুণ্ডল নামে এক সাধু গোবিন্দকে দেখতে পান। তিনি অভিনেতাকে ডাক দেন এবং তার দিকে এগিয়ে যান। গোবিন্দ জানান, পানি থেকে উঠে আসার পর ওই সাধু তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘কী হয়েছে গোবিন্দ?’

সাধুর ওই প্রশ্নই যেন তার চেতনা ফিরিয়ে দেয়। গোবিন্দ উপলব্ধি করেন, তিনি যা করছিলেন তা ভুল ছিল। সেই ঘটনার কথা বলতে গিয়ে তিনি জানান, ওই দিনই জীবনের একটি বড় শিক্ষা পেয়েছিলেন—তার সন্তানদের জন্য তাকে বেঁচে থাকতে হবে।

মায়ের মৃত্যুর শোক ও সেই কঠিন মানসিক অবস্থা থেকে পুরোপুরি স্বাভাবিক হতে গোবিন্দর প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লেগেছিল।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধা...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ওপেনএআই বটের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বি...

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা