জাতীয়

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তার ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা প্যারোলে মুক্তির আবেদন মন্জুর করেছি।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে ক্যানসার ধরা পড়েছিল।

মায়ের গুরুতর অসুস্থতার খবর শুনে তাকে দেখতে এর আগে প্যারোলে মুক্তির আবেদন করেছিল পরিবার। পরবর্তীতে মায়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য সেই আবেদন নতুন করে অনুমোদনের আওতায় আনা হয়।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ এবং বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

গত ২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়। বিভিন্ন সময়ে কয়েকটি মামলায় জামিন পেলেও চলমান অন্যান্য মামলার কারণে তিনি বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুণ্ডরীক ধাম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, চিন্ময়কে প্যারোলে মুক্তি দিয়ে হাটহাজারীতে আনা হতে পারে—এই সম্ভাবনায় পুণ্ডরীক ধামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্স আনা হচ্ছে।

এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) কাজী আমিনুর রশিদ জানান, চিন্ময়ের মায়ের মৃত্যুর পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কমিশনার সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাটহাজারীর পুণ্ডরীক ধামের প্রায় ২৫ কিলোমিটার দূরত্বের যাতায়াত রুট, নিরাপত্তা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সময়সীমা বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা