জাতীয়
মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অপরাধী যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

মিরপুরের রাড্ডা ক্লিনিক ও গত রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে মাহদী আমিন জানান, সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে মাহদী আমিন বলেন, সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা ও বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেছেন। সফরটি ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন। একই সাথে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্র সফরে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো চাপের মুখে এ চুক্তি করা হয়নি। বরং দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পুরো সফরেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের( ইউএনজিএ) ৮১ তম অধিবেশনে প্রথমবারের মত ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম অধিবেশন। এ ৫ দিনের সফরে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল।

সফর শেষে শনিবার স্থানীয় সময় রাতে নিউইয়র্ক থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রোববার ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা