আন্তর্জাতিক

মালিতে সোনার খনিতে ধস, নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক

মালির পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। গার্ডিয়ান জানিয়েছে, গতকাল শনিবার ধসে পড়া খনিটি অবৈধ ছিল, সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, ‘স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিতে ধস নামে। সেখানে ৪৮ জন মারা গেছেন। পানিতে পড়ে কারো কারো মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তার ছোট্ট শিশুটিও বাঁধা ছিল।’

স্থানীয় এক কর্মকর্তাও খনিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন’ ৪৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

সেখানে এখনো উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা