সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মালিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পশ্চিম আফ্রিকার এ দেশটির রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে দুর্ঘটনায় পতিত হয় বাস ও ট্রাকটি।

মালির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি ফানা থেকে বামাকোরে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মালিতে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনার ঘটে। তবে দেশটিতে আইন না মেনে গাড়ি চালানোর প্রবণতাও রয়েছে। গত জুলাইয়ে মালির মধ্যাঞ্চলে দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা