জাতীয়
এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

‘মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে চলেছে আ. লীগ’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বলেছেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা কি দিয়েছে এদেশের মানুষকে। তখন এদেশের মানুষের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে চলেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে সরকারপ্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমরা করেছিলাম প্রথমবার সরকারে আসার পর থেকেই। আর বর্তমানে ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে ওয়াদা রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার।

মূলত সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে চলেছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা বা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যায় পড়েছে দেশ।

সব উন্নয়নই জনগণের জন্য। আমরা কাজ করে চলেছি। ঢাকা শহর বাইপাস করে যানবাহন চলে যাবে৷ এরফলে যানজট কমবে শহরে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নিজের হাতে টোল দিয়ে আজ এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে সভা করতে এলাম৷ গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে দেশে; যার মাধ্যমে বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে দেশে দারিদ্র্যের হার আরও কমতো৷ যুদ্ধের ধাক্কায় কিছুটা সাময়িক সমস্যা তৈরি হয়েছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে৷ সেই অন্ধকার আর নেই৷ মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের একমাত্র লক্ষ্য। মানুষকে আলোর পথে নিয়ে যাবো আমরাই৷

দেশের মানুষের শুধু বর্তমানই নয় ভবিষ্যৎও উজ্জ্বল করার কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার ৷ গণতান্ত্রিক স্থিতিশীলতা রয়েছে বলেই দেশের এত উন্নয়ন করা সম্ভব হয়েছে৷ অগণতান্ত্রিক ধারায় জন্ম নেয়া বিএনপি কোন গণতন্ত্র দেবে দেশকে এমন প্রশ্নও রাখেন শেখ হাসিনা।

অনেকে আন্দোলন-নিষেধাজ্ঞা দেখে ঘাবড়ে যান৷ ঘাবড়াবেন না মনে রাখবেন, এই মাটি আমাদের, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না৷ ভয়কে জয় করেই এগিয়ে যেতে হবে৷ মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তাঁর সূর্য্য হাসে৷ আত্মবিশ্বাস ধরে রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে৷ উজান ঠেলেই এগিয়ে যাবে নৌকা বলেন শেখ হাসিনা।

এর আগে, বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ (উড়ালসড়ক) অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

আগামীকাল (রোববার ৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে এ উড়ালসড়ক। এরপর এ সড়ক দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও আসতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা