সংগৃহীত
রাজনীতি

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা।

মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন।

রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ জন মনোনয়ন ফরম জমা দেন।

শনিবার যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়ন বাতিল এবং রওশন এরশাদপন্থী মসিউর রহমান রাঙ্গাসহ চারজনের মনোনয়ন স্থগিত করা হয়। এই আসনে ৭ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, তৃণমূল বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী ও শাহিন আলম (স্বতন্ত্র-জাতীয় পার্টি)।

খোঁজ নিয়ে জানা যায়, দুদকের মামলার নিষ্পত্তির কপি না দেওয়ায় মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ প্রামাণিক ও ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদ মনোনয়ন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা