ছবি: সংগৃহীত
সারাদেশ

শীতার্তদের মাঝে রাতের আঁধারে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

জে.এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদীতে প্রচন্ড শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান। রাতের আঁধারে কম্বল নিয়ে তিনি প্রত্যন্ত বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মনোহরদী বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেক শীতার্ত মানুষ।

এই সময় তিনি অসহায় ও দুঃখী মানুষের দুর্দশা শুনেছেন এবং যাদের বেশি প্রয়োজন তাদের হাতে কম্বল তুলে দিয়েছেন। তীব্র শীতের মধ্যে কখনো এসব গ্রামে হেঁটে যান, আবার কিছুদূর গাড়িতে যাত্রা করেন এই মানবিক নির্বাহী অফিসার।

কম্বল পেয়ে আনোয়ারা বেগম আবেগে আপ্লুত হয়ে বলেন, “এই শীতে কেউ খোঁজ নেয়নি, তবু এই মানবিক উপজেলা নির্বাহী অফিসার নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. মুহাইমিন আল জাহান জানান, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব।”

উপজেলা নির্বাহী অফিসারের এমন মানবিকতা দেখে এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা