সংগৃহিত
আন্তর্জাতিক

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের উপর বিদ্রোহী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের সহিংসতা-বিধ্বস্ত জিরিবাম জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছে একটি নিরাপত্তা দল। সোমবার রাজ্য নিরাপত্তা বাহিনীর ওই দল মুখ্যমন্ত্রীর সফরের আগে জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়েছে।

দেশটির পুলিশ বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালিয়েছেন। জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পার্শ্ববর্তী কোটলেন গ্রামের কাছে বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্য গত কয়েক বছর ধরে জাতিগত সহিংসতায় উত্তপ্ত রয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সহিংসতার শুরু হয় গত ৬ জুন। ওই দিন স্থানীয় জাতিগত মেইতে সম্প্রদায়ের ৫৯ বছর বয়সী এক কৃষকের মরদেহ উদ্ধারের পর উত্তেজনা তৈরি হয়। মরদেহ উদ্ধারের আগে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।

সিংয়ের মরদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে; যা ছড়িয়ে পড়ে প্রতিবেশী আসাম রাজ্যেও। মনিপুরের সহিংতা থেকে পালিয়ে বাঁচতে প্রায় ৬০০ মানুষ আসামের কাচার জেলার লখিপুর এলাকায় আশ্রয় নেন।

সোমবার নিরাপত্তা বাহিনী যে জিবিরাম জেলায় আক্রান্ত হয়েছে, সেই এলাকাটির অবস্থান মনিপুরের রাজধানী ইম্ফল থেকে ২২০ কিলোমিটার দূরে আসামের সাথে কৌশলগত সীমান্ত এলাকার জাতীয় মহাসড়ক ৩৭-এর পাশে। সূত্র: এনডিটিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা