ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় শিগগির স্থল অভিযান: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

আমার বাঙলা ডেস্ক

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার করে জানান, শুধু সমুদ্রপথ নয়—‘মাদক সন্ত্রাসীরা’ যেখানে থাকবে, সেখানেই হামলা চালানো হবে।

মাদকবিরোধী অভিযানের নামে দুই দেশের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকার বিরুদ্ধে পরপর দুই দফা বা “ডাবল-ট্যাপ” হামলা চালিয়েছে—এ অভিযোগ নিয়ে তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে।

তবে দ্বিতীয় দফার হামলার বিষয়ে কোনো ধারণা ছিল না বলে দাবি করেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, শুধু প্রথম দফার সফল অভিযান সম্পর্কে তাকে জানানো হয়েছিল। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও একই বক্তব্য দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, নৌবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা স্বাধীনভাবে দ্বিতীয় দফা হামলার নির্দেশ দেন।

সেই বৈঠকেই ভেনেজুয়েলায় স্থল অভিযানের আনুষ্ঠানিক ইঙ্গিত দেন ট্রাম্প। তার ভাষায়, কারাকাসের যে অঞ্চলে মাদকচক্র থাকবে, সেখানে আঘাত হানবে যুক্তরাষ্ট্র। যে দেশ বা যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে, “তাদের সবাইকে মূল্য দিতে হবে”—এমন হুঁশিয়ারিও দেন তিনি।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে তাকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়ার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। তিনি নাকি মাদুরোকে জানিয়ে ছিলেন—সপরিবারে যে দেশে যেতে চান, যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে।

খবরে আরও বলা হয়, প্রায় ১৫ মিনিটের ফোনালাপে মাদুরো শর্তসাপেক্ষে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি দাবি করেন—‘পূর্ণ আইনি দায়মুক্তি’, যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলা বাতিল করতে হবে। পাশাপাশি তার সরকারের প্রায় ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তোলেন তিনি।

রয়টার্সের বরাতে বলা হয়, ট্রাম্প এসব শর্তের বেশিরভাগই প্রত্যাখ্যান করেন এবং এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। শেষ আল্টিমেটাম ছিল ২৮ নভেম্বর। সময়সীমা শেষ হওয়ার পরদিনই ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করেন।

এরপর ৩০ নভেম্বর ট্রাম্প স্বীকার করেন যে মাদুরোর সঙ্গে তার ফোনালাপ হয়েছিল, তবে তিনি কথোপকথনের বিস্তারিত জানাননি।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা