সংগৃহিত
আন্তর্জাতিক

ভিসা ছাড়াই রাশিয়া যেতে পারবে ভারতীয়রা!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে। দুই দেশের মধ্যে পর্যটনের প্রসার ঘটাতে সেই চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। আর সেটি হলে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে গত শুক্রবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে পর্যটন বাড়ানোর লক্ষ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। এ বিষয়ে উভয় দেশের মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলেও জানিয়েছেন রাশিয়ার একজন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সারা বিশ্বে খ্যাত। যখনই কোনও সংকট এসেছে, দুই দেশ একযোগে কাজ করেছে। এবার এই বন্ধুত্বে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। উভয় দেশ একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করছে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। রাশিয়ানরাও ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন। ২০২৪ সাল অর্থাৎ চলতি বছরেই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে।

একজন রাশিয়ান মন্ত্রীর মতে, রাশিয়া ও ভারতের মধ্যে ভ্রমণের সুবিধার্থে দ্বিপাক্ষিক এই চুক্তি নিয়ে বৈঠক করা হবে। আগামী মাসে অর্থাৎ জুনে সেই বৈঠক হতে পারে।

রাশিয়ার নিউজ চ্যানেল আরটি নিউজ দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক নিকিতা কনড্রাটিভকে উদ্ধৃত করে বলেছে, ভারত এই বিষয়ে হাত বাড়িয়েছে।

নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের দেওয়া তথ্য অনুসারে, ভারতীয় পক্ষ দলে দলে ভ্রমণকারী রাশিয়ান পর্যটকদের ভিসা ফ্রি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। পাশাপাশি, এই বিষয়ে দেশের সকল রাজ্যের মধ্যে সমন্বয়ের কাজও করা হচ্ছে।

নিকিতা কনড্রাটিভ জানিয়েছেন, ‘রাশিয়া ও ভারত তাদের পর্যটন সম্পর্ক জোরদার করতে প্রস্তুত। উভয় দেশ ভিসামুক্ত পর্যটন গ্রুপ বিনিময় শুরু করতে প্রস্তুত। এই বছরের শেষ নাগাদ একটি দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা জুন মাসে নির্ধারণ করা হয়েছে।’

কনড্রাটিভ আরও জানিয়েছেন, চীন ও ইরানের সঙ্গেও বিদ্যমান ভিসা-মুক্ত প্রবেশ চুক্তি অব্যাহত রাখতে চায় রাশিয়া। তার মতে, রাশিয়া ইতোমধ্যে চীন এবং ইরানের সঙ্গে এই ধরনের চুক্তির পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ আগস্ট, রাশিয়া এবং চীন ভিসা ছাড়াই গ্রুপ ট্যুরিস্ট এন্ট্রি প্রোগ্রাম শুরু করেছিল, যা এখনও অব্যাহত রয়েছে। কনড্রাটিভ এর মতে, একই দিনে রাশিয়া এবং ইরানও ভিসা-মুক্ত গ্রুপ ট্যুরিস্ট এন্ট্রি প্রোগ্রাম চালু করেছে। এবার ভারতের সঙ্গেও এই চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে চায় রাশিয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা