সংগৃহিত
আন্তর্জাতিক

ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ দেখা গেলো।

শনিবার (১৮ মে) জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন বলেন, ট্রাম্প একজন ‘বিকৃত মস্তিষ্কের’ মানুষ।

অন্যদিকে, রোববার টেক্সাসের ডালাসের একটি অনুষ্ঠানে বাইডেনকে জটিল ও মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্তিশালী ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ)’ অনুমোদন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার হাজার হাজার এনআরএ সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এই ডেমোক্র্যাট নেতার মধ্যে ভালো কিছু নেই।

এদিকে, জর্জিয়ার একটি অনুষ্ঠানে জো বাইডেন বলেন, আমাদের গণতন্ত্র ঠিক পথেই রয়েছে। ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নয়।

তিনি এরই মধ্যে হেরে গেছেন। ট্রাম্প কেবল ২০২০ সালে হেরে যাওয়ার কষ্টেই আচ্ছন্ন নন, আসন্ন নির্বাচনেও পরাজয়ের ভয়ে রয়েছেন।

বাইডেন আর বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে নয়, প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াচ্ছেন। আমরা তাকে প্রেসিডেন্ট হতে দিতে পারি না।

ট্রাম্প ক্ষমতায় এলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আমাদেরই জিততে হবে ও তা আমার জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা