সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধানে আসা: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধান প্রসঙ্গে বলেছেন, ‘উভয় দেশকে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতকে উত্তেজনা নিরসনে একটি দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি।’

মধ্যস্থতা নিয়ে এক প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ট্যামি ব্রুস বলেন, ‘এ ধরনের পদক্ষেপের বিষয়টি গণমাধ্যমে আনা উচিত নয়।’

তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মার্কো রুবিও সংঘাত আরো বাড়তে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।’ ‘যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘পাকিস্তান চায় ভারত পহেলগাম ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করুক। আমরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও প্রত্যাশা করি এবং এ ব্যাপারে সকল প্রচেষ্টাকে সমর্থন করি।’

তিনি বলেন, ‘কোনো যুদ্ধ হওয়া উচিত নয়। যুদ্ধ ও সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। কূটনীতিই সর্বোত্তম সমাধান।’

সূত্র: বিবিসি বাংলা

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

এআইয়ের ছবিতে আশির দশক

হালকা রঙের প্রিন্টেড সুতি শাড়ি, উজ্জ্বল রঙের শার্ট কিংবা টপস, কানে বড়...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা