ছবি: সংগৃহীত
খেলা

ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাবে ফিরিয়ে দেন রশিদ খান

আমার বাঙলা ডেস্ক

বিশ্ব ক্রিকেটের দুই মোড়ল ভারত-অস্ট্রেলিয়া। এই দুই দেশ থেকে নাগরিকত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রশিদ খান। আফগানিস্তানের হয়ে খেলতেই এই সিদ্ধান্ত নেন এই তারকা লেগ স্পিনার। নিজের বই রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম-এ এ তথ্য প্রকাশ করেছেন।

২০২৩ সালের আইপিএল চলাকালে রশিদ খানকে আনুষ্ঠানিকভাবে দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। বইয়ে রশিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আমি অস্ট্রেলিয়া ও ভারত উভয় দেশ থেকে নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি তাদের বলে দিয়েছিলাম, ‘যদি আমার দেশের হয়ে খেলতে না পারি, তাহলে অন্য কোনো দেশেরও হয়ে খেলবো না।”

ভারত থেকে প্রস্তাব পাওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রশিদ। ওই সময় গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলছিলেন। দলের এক কর্মকর্তা তাকে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে চান।

সেই দিনের আলাপচারিতার কথা স্মরণ করে রশিদ খান বলেন, ‘আমি গেলাম এবং তাকে সালাম দিলাম। তারপর কথা শুরু হলো। তিনি বলছিলেন “তোমার দেশে (আফগানিস্তান) পরিস্থিতি খুব খারাপ। ভারতে এসে থাকো। আমরা তোমাকে ভারতীয় নথিপত্র দেবো, এখানেই থাকবে, এখানেই ক্রিকেট খেলবে।’ আমি হতবাক হয়ে গিয়েছিলাম, তিনি কী বলছিলেন এবং বুঝতে পারছিলাম না কী বলব। কিন্তু আমি হেসে বললাম, ‘আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলছি।”

সূত্র: এনডিটিভি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

পারফরম্যান্স ভালো না হলে দপ্তর পুনর্বণ্টন 

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা