সংগৃহিত
বিনোদন

ভারতে পর্নো তারকারা প্রচুর সম্মান পান

বিনোদন ডেস্ক: অভিনয়ের পর এবার রাজনীতির ময়দানে কঙ্গনা রানাউত। কঙ্গনার মোদি ভক্তি কারও অজানা নয়। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের জয়গান শোনা গেছে বলিউড কুইনের মুখে।

২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে নিজের জন্মস্থান, হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়বেন কঙ্গনা রানাউত। কঙ্গনার রাজনীতিতে যোগদান নিয়ে সরগরম নেটপাড়া।

কঙ্গনাকে কুরুচিকর আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। সুপ্রিয়ার ‘যৌনকর্মী’ মন্তব্যের পাল্টা জবাবও দেন অভিনেত্রী। তার পরেই ভাইরাল হয়, বছর কয়েক আগে কঙ্গনার দেওয়া এক সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রী তথা সেই সময় কংগ্রেসের মুখ উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নোস্টার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সেই নিয়ে সাফাই দিলেন অভিনেত্রী।

উর্মিলাকে নিয়ে নিজের পুরনো মন্তব্য প্রসঙ্গে কঙ্গনা বলেন, আমি কোনো কিছুকেই সমর্থন করছি না। এই অভিনেত্রীরা যদি তান্দুরি মুর্গি, আইটেম গার্ল, শিলা কি জওয়ানির মতো শব্দে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে কেন এটি (এই শব্দবন্ধকে) আপত্তিজনক হিসাবে দেখা হয়? আসল কথা— তারা যদি এতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তা হলে আপনি কেন তাদের লজ্জা দিতে চান?

ব্যক্তিগতভাবে আমার মনে হয় না ওকে (উর্মিলা মাতন্ডকর) লজ্জা দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। কারণ ও ওই চরিত্রে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে। এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে ফের বেফাঁস কঙ্গনা। এবার সানি লিওনের অতীত টেনে আনলেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, ভারতে পর্নো তারকারা প্রচুর সম্মান পান। কঙ্গনা হিন্দিতে বলেন, বলুন তো, 'সফট পর্নো' বা 'পর্নো স্টার' কি আপত্তিকর শব্দ? না! এগুলো আপত্তিকর শব্দ নয়। এটি এমন একটি শব্দ যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।

ভারতে পর্নো তারকারা যে পরিমাণ সম্মান পান, সানি লিওনকে জিজ্ঞেস করুন, বিশ্বের আর কোথাও তা হয় না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা