সংগৃহিত
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচন

বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত হবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের অধিকাংশই ইঙ্গিত দিয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে। কোনো কোনো জরিপে এ-ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে।

কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুথফেরত জরিপগুলো। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট জানান, বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে।

তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসনেত্রী বলেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি।

তিনি বলেন, আমরা খুব আশাবাদী যে, বুথফেরত জরিপে যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।

শুধু সোনিয়া নন, বুথফেরত জরিপ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন জোট ‘ইন্ডিয়া’র অন্য নেতারাও। বুথফেরত জরিপ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৪ সালে আমরা ৩৪টি আসন জিতেছিলাম। সে বারও এক্সিট পোল আমাদের এতগুলো আসন জেতার কথা বলেনি। এ বার আমরা তার থেকেও ভালো ফল করবো।

তাছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই সব বুথফেরত জরিপকে ‘ফেক’ বলে সমালোচনা করেছেন। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা