সংগৃহিত
বিনোদন

বিয়ে করলেন ‘বার্বি’ অভিনেত্রী গ্রেটা

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১২ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ‘বার্বি’ নির্মাতা এবং অভিনেত্রী গ্রেটা গারউইগ ও মার্কিন নির্মাতা নোয়া বাউমবাখ।

মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যবাহী নিউইয়র্ক সিটি হলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। যদিও এ বিষয়ে নিজেদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি গ্রেটা-নোয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কার্ট ও জ্যাকেটে বিয়ের সাজে গ্রেটাকে অসাধারণ লাগছিল। একইসঙ্গে নোয়াকে হ্যান্ডসাম দেখাচ্ছিল কালো রঙের স্যুটে।

গ্রেটা গারউইগ ও নোয়া বাউমবাখের পরিচয়টা ২০১০ সালে। নোয়া যখন গ্রিনবার্গ’ সিনেমাটি পরিচালনা করেন তখনই গ্রেটার সঙ্গে তার পরিচয়। এরপরের বছর থেকেই একসঙ্গে থাকতে শুরু করেন এই জুটি। ২০১৯ সালে নোয়ার সন্তানের মা হন গ্রেটা। তাদের পুত্রসন্তানের নাম হ্যারল্ড রাফ।

এদিকে, গত জুলাইয়ে গ্রেটা জানান আবারও মা হতে চলেছেন তিনি। দ্বিতীয় সন্তানকে বরণ করে নিতে প্রস্তুত এই তারকা যুগল। এর মধ্যেই বিয়ে সেরে নিলেন জনপ্রিয় দুই নির্মাতা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা