খেলা

বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, তলানিতে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোলডটকম। ওই তালিকায় শীর্ষে আছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা। প্রথম বড় দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছে তারা।

সংবাদমাধ্যম গোলের বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানে আছে স্পেন, জার্মানি ও ফ্রান্স। তবে ব্রাজিল ও বেলজিয়াম তলানিতে চলে গেছে। এমনকি বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া জাপানেরও পেছনে আছে ব্রাজিল।

আর্জেন্টিনা-স্পেনের কর্তৃত্ব
কাতার বিশ্বকাপের এক বছর আগে থেকে অসাধারণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। কৌশলে, পারফরম্যান্সে অনন্য তারা। এই সময়ে কাতার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে শীর্ষে না রেখে উপায় নেই। তরুণ দল নিয়ে আর্জেন্টিনার মতো ভালো ফুটবল খেলছে স্পেন। ইউরো জয়ী দলটি র‌্যাঙ্কিংয়ে আছে দুইয়ে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে ফুটবলের প্রাচুর্য ও কৌশলগত দিক থেকে ভালো হওয়ায় স্পেন ইউরোপের শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।

জার্মানি-ইতালির উত্থান
ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মানির ফুটবল উল্ট রথে ছুটেছে। সর্বশেষ ইউরো দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে জার্মানি। তরুণ জামাল মুসিয়াল ও ফ্লোরিয়ান উইর্টজের মতো ফুটবলার নতুন দিনের আশা দিচ্ছে। জার্মানি র‌্যাঙ্কিংয়ে তিনে জায়গা করে নিয়েছে। চারে আছে পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স। তারকা ও বড় মঞ্চের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফ্রান্সকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। র‌্যাঙ্কিংয়ে পাঁচে ইংল্যান্ড ও ছয়ে আছে পর্তুগাল। ইতালি সর্বশেষ দুই বিশ্বকাপে জায়গা পায়নি। তবে ২০২৬ বিশ্বকাপের র‌্যাঙ্কিংয়ে সাতে আছে তারা। আটে নেদারল্যান্ডস ও নয়ে জাপানকে রাখা হয়েছে।

সেরা দশ ব্রাজিলের স্বান্তনা
আগামী বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে দশে আছে ব্রাজিল। যদিও দলটির সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। তবে দলটা ব্রাজিল বলেই হয়তো তাদের সেরা দশে রাখা হয়েছে। দারুণ সব ফুটবলার থাকায় এবং পাঁচটি বিশ্বকাপ থাকায় ব্রাজিলকে র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়ার দুঃসাহস দেখানোও কঠিন। বেলজিয়াম পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আছে ১১তম অবস্থানে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে র‌্যাঙ্কিংয়ে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা