ছবি: সংগৃহীত
জাতীয়

বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে গণহত্যার দায়ে এটিই প্রথম বিচারের রায়। রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক এবং পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা। ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণকারী এই বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) পাস করে ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগ দেন এবং দীর্ঘ ১৯ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর নেন। পরবর্তীতে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই রায় দেন। ৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের সার সংক্ষিপ্ত অংশ বিচারক দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে পাঠ করা শুরু করেন এবং পৌনে তিনটা পর্যন্ত তা চলে।

আদালত রায়ে উল্লেখ করেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। তবে, মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় তার সাজা কমানো হয়েছে। রায় ঘোষণার সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা