সংগৃহিত
রাজনীতি

বিএনপি দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে

জেলা প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‌‘যখনই ভোট হয় তখনই বিএনপি-জামায়াত বলে আমরা ভোট করবো না। তার কারণ হচ্ছে বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক এটা তারা চায় না। বিএনপি-জামায়াত নির্বাচনকে ভন্ডুল করতে সারা বিশ্বে টাকা ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আকছিনা বাজার মাঠে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে বা কোনো রাজনৈতিক দলকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যদি বাংলাদেশের ভূখণ্ডে কেউ অপরাধ করেন তাহলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারন করবে এদেশের জনগণ। আপনারা আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, যারা অস্ত্র মামলা ও সাজার ভয়ে পালিয়ে লন্ডনে আছেন উনারা দেশ থেকে লুটে নেওয়া টাকা বিদেশে ছড়াচ্ছেন আর বিদেশি সাংবাদিকদের দিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার লিখাচ্ছেন।

আনিসুল হক বলেন, ২০১৪ ও ২০১৮ সালে আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত ১০ বছর আপনাদের কাজ করেছি। আগের সরকারের এমপিদের মতো

মিথ্যাচার করিনি। আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি আপনাদের জন্য কাজ করেছি। এটা আমার দায়িত্ব।

তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, করোনা ভাইরাসের সময় তোমরা কৃষকের ধান কেটে দিয়েছো। তোমরা মানুষের দুর্যোগে পাশে থাকো। তোমরা ভোটের দিন ভোটাদের নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারন করবে। এটা ভোটের মাধ্যমেই জনগণ প্রমাণ করবে।

কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন ও কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা