সারাদেশ

বিএনপির নেতার বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ

গাছা (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকায় বিএনপির এক নেতার নেতৃত্বে মার্কেট দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মার্কেট মালিক রাশিদা সরকার বাদী হয়ে মো. ইব্রাহিম সরকার সবুজ, মো. সাত্তার, মো. আলমাস ও মো. বাছেতকে অভিযুক্ত করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়টি অভিযুক্তরা জানার পর গত মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপির নেতা মির্জা শফিকুল ইসলাম তার দলবল নিয়ে লেহাজ উদ্দিন সরকার মার্কেটটি দখল নিতে দেয়াল নির্মাণ শুরু করে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। উভয়পক্ষের জমির মালিকানা কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাশিদা সরকারের স্বামী হাজী মো. লেহাজ উদ্দিন সরকার আব্দুল হামিদ গং থেকে গত ০৬/০৫/১৯৯৮ইং তারিখ ৭৭২২ নম্বর দলিল মূলে গাজীপুর সদর অধীন ১৪৮ নম্বর মহাল অর্ন্তগত ১০৬ নম্বর কুনিয়া মৌজা স্থিত সিএস ৫৯ নং, এস, এ ১৩৯ নং, আর এস ২৩৫নং খতিয়ানভুক্ত ১৩৪৯নং জোত সাবেক ২৭১ নং দাগ হালে ৩৯১ নম্বর দাগে ১০১ শতাংশের কাতে ২০ শতাংশ জমি ক্রয় করিয়া মার্কেট ও গোডাউন নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। এর মধ্যে গত ৬ মাস ধরে বিবাদীরা দফায় দফায় মার্কেটটি দখলের পাঁয়তারা করে আসছে বলে মার্কেটের মালিক অভিযোগ করেন।

এ ব্যাপারে গাছা থানা ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, মার্কেট মালিকের অভিযোগ পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠিয়ে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত গাজীপুর মহানগর বিএনপির ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মির্জা শফিকুল ইসলাম বলেন, বায়নাসূত্রে আমি এই জমির মালিক। ব্যস্ততা দেখিয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা