সংগৃহীত
জাতীয়

বিএনপির কার্যালয়ে পুলিশ তালা দেয়নি

নিজস্ব প্রতিবেদক: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। বিএনপির নেতারাই তালা দিয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধকারীদের আগুনে দগ্ধদের দেখতে সকালে সেখানে গেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের সাথে যারাই জড়িত তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। অবরোধের সময় অগ্নি দুর্ঘটনায় আহতদের পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকেই তালা বন্ধ রয়েছে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ওইদিনের পর থেকে বিএনপির কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা