ছবি: আমার বাঙলা
সারাদেশ

বাড়তি সবজির দাম, লেবুতে অস্বস্তি

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

বাজারে প্রতিটি দোকানেই সব ধরনের পণ্য পর্যাপ্ত রয়েছে। অথচ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম বেড়েছে অনেকটাই। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও পুরোনো বাজার সিন্ডিকেট সক্রিয় থাকায় দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার বিশ্লেষকদের মতে, সিন্ডিকেট ভাঙতে না পারলে ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে না।

গতকাল রোববার রোজার চতুর্থ দিনে বাজারের উত্তাপ আরও কিছুটা বেড়েছে। মনোহরদী বাজারে ঢুকতেই কোলাহলের সঙ্গে মিশে আসে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ। ক্রেতাদের মুখে তৃপ্তির চেয়ে চিন্তার ছাপই বেশি। হাতে ব্যাগ নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন অনেকে। দাম জিজ্ঞেস করছেন, আবার কিছু না কিনেই সরে যাচ্ছেন।

বাজারে প্রায় সব সবজির দামই বাড়তি। লেবুর দাম শুনে থমকে গেলেন এক ক্রেতা। ছোট আকারের লেবুর হালি ৮০ টাকার নিচে নেই। মাঝারি ও বড় লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বিক্রেতাদের দাবি, রোজার শুরুতেই লেবুর দাম ঊর্ধ্বমুখী।

শুধু লেবুই নয়, বাড়তি দামে বিক্রি হচ্ছে শসা ও বেগুনও। প্রতি কেজি শসা এখন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার আগে ছিল ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। বেগুনের কেজি ১২০ টাকা।

মনোহরদী বাজার, চালাকচর বাজার, শেখের বাজার ও হাতিরদিয়া বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে। ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বেড়েছে। একই সঙ্গে মাছ ও মাংসের বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

ক্রেতাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বাজারে স্বস্তি ফেরানো সম্ভব নয়। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা