ছবি: সংগৃহীত
সারাদেশ

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

ফরিদপুর প্রতিনিধি

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শিশুকে হারাতে হয় তার পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তখন সেই আনন্দের সঙ্গে মিশে যায় গভীর বেদনা। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি।

পরিচয়হীন এই মা ও শিশুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা মানবিক কারণে তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিলেন। তবে তার গর্ভধারণের বিষয়টি কিংবা তার পরিবারের পরিচয় সম্পর্কে কেউ কিছু জানতেন না।

সোমবার সন্ধ্যায় হঠাৎ প্রসববেদনা শুরু হলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বাজার এলাকাতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত মা ও নবজাতককে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসাসেবা চলছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন। এ সময় ইউএনও নবজাতককে কোলে তুলে নিয়ে তার সুস্থতা কামনা করেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, একজন গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মা ও শিশুটিকে হাসপাতালে আনার নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বলেন, “আমরা একটি নতুন প্রাণ পেয়েছি, এটিই সবচেয়ে বড় বিষয়। মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের থাকা, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব সরকার বহন করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা