ছবি: সংগৃহীত
খেলা

বাবাকে হারানোর পর মেসির প্রথম গোল

নিজস্ব প্রতিবেদক

বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। তবে ফেরার পর প্রথম ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এবার প্রয়াত বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবারের মতো গোল করলেন আর্জেন্টাইন তারকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে গোলটি করেন তিনি।

গোলের উদযাপনেও ছিল আবেগের ছাপ। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন মেসি। তার ফুটবল ক্যারিয়ারে তাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলায় দাদি নিয়মিত তাকে মাঠে নিয়ে যেতেন। অন্যদিকে বাবা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষদের একজন এবং দীর্ঘদিন ছেলের ক্যারিয়ারে এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি।

বাবার মৃত্যুর পর চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দেন মেসি। সেখানে নিজের দীর্ঘ ক্যারিয়ারে বাবার অবদানের কথা স্মরণ করেন তিনি। বাবার শারীরিক অবস্থার অবনতির সময় বিশ্বকাপে খেলতে গিয়ে যে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেটিও তুলে ধরেন তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে ইন্টার মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে আনন্দ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বাবার মৃত্যুর পর আগের দুই ম্যাচে গোল পাননি মেসি। প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মিয়ামি। এরপর এমএলএসের ম্যাচে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারে তারা। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেছিলেন মেসি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে।

ফিলাডেলফিয়ার বিপক্ষে করা গোলটি চলতি মৌসুমে মেসির ১৩তম। গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে এখন মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি। গত মৌসুমেও এই পুরস্কার জিতেছিলেন মেসি।

কৈশোরে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় যাওয়ার পর থেকেই ছেলের ক্যারিয়ারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন হোর্হে মেসি। দীর্ঘ সময় তিনি মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ছেলের ক্যারিয়ারে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ পরামর্শদাতা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভা...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

সাটুরিয়ায় ১৬ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা