ছবি: আমার বাঙলা
সারাদেশ

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন, শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮), শিপন শেখ (২৮)।

পুলিশ জানায়, এদের মধ্যে শেখ মুরাদ হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে চিহ্নিত। তার কাছ থেকেই হত্যায় ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নিজাম উদ্দিন শান্ত গত ২৫ জুলাই রাতে আদালত সংক্রান্ত কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

রাত আনুমানিক ১২টা ৫ মিনিট থেকে ১টার মধ্যে বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকার তেঁতুলতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ঘটনার পর বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন সূত্রের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রায় ৫০ ঘণ্টার মধ্যে ২৭ জুলাই রাত ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার পিসিডেমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার পেছনের কারণ, পরিকল্পনা এবং সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে তদন্তকারী কর্মকর্তারা।

বাগেরহাট সদর মডেল থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমার বাংলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা