সংগৃহিত
জাতীয়

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

বুধবার (১৫ মে) ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

গাজীপুরে ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির মহাপরিচালক সভাপতিত্ব করেন। সভায় ব্রির অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপাস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা।

এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত ব্রির বর্তমান কার্যক্রম, সাফল্য এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রির ভূমিকার প্রশংসা করেন।

মতবিনিময় সভা শেষে সফররত প্রতিনিধি দলটি ব্রির কেন্দ্রিয় গবেষণাগার, জিন ব্যাংক এবং রাইস মিউজিয়াম পরিদর্শন করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা