সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে ১৪টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য এবং তা আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে।

রবিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে, সেগুলো হলো— পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসাপ্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সৌদি আরবের এই সাম্প্রতিক নীতি দেশটির অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতার প্রতিফলন, যার লক্ষ্য হজযাত্রী ও অন্যান্য ভিসাধারীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা।

এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে; যা ১৬টি ভাষায় উপলব্ধ। এর মধ্যে রয়েছে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফার্সি, উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই গাইড পিডিএফ এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে। হজযাত্রীদের জন্য এই গাইড গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পারেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা