ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ
ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান

বাঁশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মিনিট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে স্থাপিত চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তারা উভয়েই কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা