আটককৃত ১৮ জেলে। ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সারাদেশ
কোস্ট গার্ডের বিশেষ অভিযান

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও চারটি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১০ ডিসেম্বর ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি দল খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হলে সেটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং বোটে থাকা ১৮ জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, জাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা