সংগৃহীত ছবি
জাতীয়

বন্যার্ত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনী ও নোয়াখালীসহ দেশের কয়েকটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব জেলায় ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটরগুলো।

বুধবার (২১ আগস্ট) বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলের পক্ষ থেকেই এমন ঘোষণা দেওয়া হয়।

বাংলালিংকের পক্ষ থেকে বলা হয়, বন্যাকবলিত মানুষদের জরুরি প্রয়োজনে কিংবা প্রিয়জনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকতে বাংলালিংক আছে দুর্গতদের পাশে। এই দুঃসময়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার গ্রাহকরা নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ২১ আগস্ট থেকে পাচ্ছেন ফ্রি ১০ মিনিট টকটাইম ও ৫০০ এমবি, মেয়াদ ৩ দিন। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *১২১*৯০০*৩# ডায়াল করতে হবে।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, বন্যাকবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।

রবির পক্ষ থেকে বলা হয়, সংকটপূর্ণ যেকোনো মুহূর্তে রবি আছে গ্রাহকদের পাশে। সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে আছি আমরা। বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ৩ দিন মেয়াদে ২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রি দেওয়া হচ্ছে। সুবিধাটি পেতে নির্দিষ্ট গ্রাহকদের *২১২*১# ডায়াল করতে হবে এবং অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে ডায়াল *৮৮৮#। অফারটি একবারই উপভোগ করা যাবে।

বন্যাকবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এমন ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও ৩ দিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা