অপরাধ

বগুড়ায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৯, চেকপোস্টে মাদক  

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় অপারেশন ডেভিল হান্ট পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসময় বিপুল পরিমাণ গাঁজা এবং টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ সাতজন কারবারির বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় মামলা করে পুলিশ। শেরপুর উপজেলায় গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, রোববার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযান এবং ধুনট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ টাপেন্টাডল জব্দ করা হয়। মাদকের চালানসহ হাতেনাতে আটক করা হয় সাতজন কারবারিকে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বগুড়া সদরে গ্রেপ্তারকৃতরা হলেন - নাটোর সদরের চক বৌদ্ধনাথপুর মহল্লার সোহেল রানা (৩৫), তানভীর হোসেন (২০), লেংগুড়িয়া সুগারমিল এলাকার রইচ উদ্দিন (৩৭), কুড়িগ্রামের নাগেশ্বরী নামাটারি এলাকার জেলি জেসমিন (৩০) ও বগুড়ার কাহালু উপজেলার দামপাড়া তিনদিঘী হাটের কামরুজ্জামান (৪৫)। ধুনট উপজেলায় গ্রেপ্তারকৃতরা হলেন - গাইবান্ধা সদরের কিশামত এলাকার রফিকুল ইসলাম (৪২), বাড়ুইপাড়ার ওয়াদুদ মিয়া (৪৬)। গ্রেপ্তার নারীসহ সাতজনের বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বগুড়ার মাটিডালিতে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ চারজন কারবারি, সদরের বারপুর এলাকায় ২শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ধুনট উপজেলার চেকপোস্টে সিএনজি তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে রোববার রাতে শেরপুর উপজেলার খন্দকারটোলা এবং গাড়ীদহ ফুলবাড়ি মধ্যপাড়া থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শেরপুর কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ। তাদেরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, গত ২ নভেম্বর দায়ের করা মামলায় তদন্তেপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা