অপরাধ

বগুড়ায় স্বামী-সন্তানের অকাল মৃত্যুতে বঞ্চনার মুখে বিধবা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া গ্রামের ইসরাত জাহান জেমির স্বামী হৃদরোগে মারা গেছেন। তিন মাসের মাথায় দেড় বছর বয়সী একমাত্র সন্তানও নিউমোনিয়ায় মারা যায়।

স্বামী-সন্তানের অকাল মৃত্যুর পর বঞ্চনার শিকার হচ্ছেন বিধবা জেমি। আজ রোববার (২মার্চ) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্বামীর অর্থ-সম্পদ থেকে বঞ্চিত করতে তাকে বসতবাড়ি থেকে বিতারিত করা হয়েছে।

লিখিত বক্তব্যে ইসরাত জাহান জেমি বলেন, খুপি মন্ডলপাড়ার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সাইদুর রহমান নান্নুর ছেলে আরিফুর রহমান সোহেলের সাথে ২০২০ সালে তার বিয়ে হয়। গত ৯ সেপ্টেম্বর সোহেল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। একমাত্র শিশু সন্তান জেনান-কে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন জেমি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একমাত্র সন্তান। স্বামীর একাধিক ব্যাংক একাউন্টের মধ্যে তিনটিতে নমিনি আছেন জেমি।

সংবাদ সম্মেলনে তার অভিযোগ, সোহেলের মৃত্যুর পর একাউন্ট থেকে টাকা তুলে দিতে চাপ দেয় শ্বশুর বাড়ির লোকজন। রাজি না হওয়ায় বিধবাকে নির্যাতন করা হয়। সবশেষ স্বামীর বাড়ি থেকে বিতারিত হয়ে বাপের বাড়িতে চলে যায়। টাকার জন্য জেমির ভাইকে অপহরণ করে নির্যাতন ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় গাবতলী থানায় মামলা দায়ের হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা